Thursday, January 15, 2015

১৬-০১-১৫

..আজকাল আমার মনে হয় আমি একই সময়ে একাধিক জায়গায় বসবাস করছি। আমার আরও একটি অস্তিত্ব আছে কিন্তু সেটি কোথায় তা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশ একটি ঝরে পড়া লুটানো শুকনো পাতা যেটি লেপটে আছে আরেকটি শুকনো পাতায়!

আমি পাতাটি হাতে নিচ্ছি, গন্ধ শুকছি, তার মধ্যে আরেকটি পাতার অস্তিত্ব স্পষ্ট অনুভব করছি কিন্তু আলাদা করতে পারছি না!

অন্য একটি ভাষা আমাকে নাম ধরে ডাকে, অন্য কিছু মুখ হঠাৎ চোখের সামনে থেকে সরে যায়, অপরিচিত কিছু অনুভূতি অদ্ভুতভাবে আমাকে আলোড়িত করে!

ব্যাক্তিগতভাবে আমি খুবই যুক্তিবাদী। সকল কিছুর মধ্যে যুক্তি খুঁজে নিজেকে সৃষ্টির সেরা জীব বলে ভাবতে পছন্দ করি। আমি এই অনুভূতিটা নিয়ে ভেবেছি এবং যৌক্তিকভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি -  খুব সম্ভবত আমি বর্তমান জীবন-যাপনে অসন্তুষ্ট!..   

2 comments:

  1. অদ্ভুত ব্যাপার

    ReplyDelete
  2. ভাইয়াকে দেখে আর যাই হোক আমার কিন্ত মনে হয়না ভাইয়া তার জীবন নিয়ে অসন্তুষ্ট꫰ আর ভাইয়া কতটা যুক্তিবাদী সেটি তার সাথে কথা বললেই বোঝা যায়꫰ ভাইয়ার সাথে কথায় পেরে ওঠা সত্তিই কঠিন꫰তারপরেও মানুষটার সাথে দীর্ঘক্ষণ কথা বলা যায় ꫰

    ReplyDelete